নিউজিল্যান্ডে হতে যাচ্ছে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অন্যতম হাড্ডাহাড্ডি নির্বাচন। ক্ষমতাসীন রক্ষণশীল জোটের আবারও ক্ষমতায় ফেরার পথ অনিশ্চিত। জনমত জরিপের ইঙ্গিত, রাজনীতিতে নতুন মুখ হিসেবে আবির্ভূত এক মিলিনিয়াল প্রজন্মের নেতা হয়ে উঠতে পারেন সরকার গঠনের নির্ধারক।প্রায় এক শতাব্দী ধরে ওয়েলিংটনের রাজনীতিতে আধিপত্য বিস্তার করা দুটি দলের— মধ্য-ডানপন্থী ন্যাশনাল পার্টি ও মধ্য-বামপন্থী লেবার পার্টির সমর্থন জনমত জরিপে ৩০ শতাংশের নিচে নেমে এসেছে। ভোটাররা এখন আরও ডানপন্থী, বামপন্থী এবং প্রথমবারের মতো পার্লামেন...