নেত্রকোনার বারহাট্টার আশপাশের এলাকার দীর্ঘদিনের লোডশেডিং ও লো-ভোল্টেজ সমস্যা নিরসনে বারহাট্টায় ১৩২/৩৩ কেভি, ২×৮০/১২০ এমভিএ গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে একটি আনুষ্ঠানিক পত্র পাঠিয়েছেন।পত্রে উল্লেখ করা হয়, নেত্রকোনা জেলার প্রায় ২৩ লাখ ৫৯ হাজার মানুষের বিদ্যুৎ চাহিদা বর্তমানে নেত্রকোনা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে পূরণ করা হচ্ছে। একই সঙ্গে ময়মনসিংহের কয়েকটি...