মিসরের বন্দরনগরী পোর্ট সাঈদের একটি পোশাক কারখানায় অবৈধভাবে কাজ ও বসবাসের অভিযোগে ১৫ বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে পাসপোর্ট আটকে রাখা ও বকেয়া বেতন পরিশোধ না করার অভিযোগ তুলেছেন আটক ব্যক্তিরা।আটক বাংলাদেশিরা বর্তমানে পোর্ট সাঈদের ‘জুনুব আওয়াল’ থানায় পুলিশি হেফাজতে রয়েছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে তারা জানান, সংশ্লিষ্ট পোশাক কারখানার দায়িত্বশীল ব্যক্তিরা তাদের পাসপোর্ট নিজেদের কাছে আটকে রেখেছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে তাদের প্রাপ্য বেতন...