কাষ্ঠশিল্প সাধারণত
সুতার সম্প্রদায়ের বৃত্তিভুক্ত। প্রাচীন বাংলার খোদাই,
তক্ষণ
এবং স্থাপত্যশিল্পও সুতারদের বৃত্তিভুক্ত ছিল। কিন্তু ইতিহাসের জটিলকাল পরিক্রমায় একদা সে এসে কাঠমিস্ত্রির কর্মের মধ্যে সীমিত হয়ে পড়ল।
ময়মনসিংহ অঞ্চলের সর্বত্র বিশেষত ময়মনসিংহ জেলায় অল্পবিস্তর
এবং তুলনামূলকভাবে টাঙ্গাইল জেলায় সর্বাপেক্ষা অধিক সূত্রধর সম্প্রদায়ের লোকের নিবাস। বর্তমানে এই সম্প্রদায়ের লোকেরা টিন-কাঠের নির্মিত গৃহ এবং কাষ্ঠনির্মিত আসবাব-তৈজসপত্রের ওপরই নির্ভরশীল।
এসব শিল্পের মধ্যে পিঁড়ি, খঞ্চা, বারকোষা,...