ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় হাইকোর্টে খালাস পাওয়া ৮ আসামি কারামুক্ত হয়েছেন।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মো. জাকির হোসেন।তিনি জানান, মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর তা যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে তাদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হয়েছে।কারামুক্তরা হলেন মো. শামীম, হাফেজ আব্দুল কাদের,...