কার্তিক মাসের অমাবস্যার রাত। বাঙালি হিন্দুদের ঘরে ঘরে উৎসবের আবহ। কোথাও মন্দিরে, কোথাও বাড়ির পূজামণ্ডপে চলছে দেবী কালীর আরাধনা। আবার বাড়ির আঙিনা, বারান্দা, দরজা কিংবা মন্দিরের সামনে জ্বলছে সারি সারি প্রদীপ। আলোকসজ্জায় সেজে উঠেছে চারপাশ। বাঙালি হিন্দু সমাজে এই রাত পরিচিত শ্যামাপূজা বা কালীপূজার রাত হিসেবে। একই সঙ্গে পালিত হয় দীপাবলি।কিন্তু প্রশ্ন জাগে, দেবী কালীর আরাধনা আর দীপাবলির আলোর উৎসব একই রাতে কেন? কালীপূজার সঙ্গে প্রদীপ জ্বালানোর সম্পর্ক কী? এর পেছনে কি রয়েছে কোনো ধর্মীয় আখ্যান, নাকি একই...