ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তাদের বাবা প্রাণে বেঁচে গেছেন।নিহত দুই ভাই হলেন তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলম বক্তারের ছেলে আব্দুর রহিম (৪০) ও রাকিব (৩০)।পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, নিহত দুই ভাই দীর্ঘদিন ধরে গাছ কাটার কাজ করে জীবিকা নির্বাহ করতেন। ঘটনার দিন সকালে তারা বাবাসহ তিন ভাই তজুমদ্দিন থেকে কালিরহাট এলাকায় তাদের মামা আই...