ঢাকার মিরপুর-১০-এর হোপ মার্কেট এলাকা থেকে হকার ও অস্থায়ী দোকান সরানোর অভিযান শুধু ফুটপাত পরিষ্কারের ঘটনা নয়; এটি নগরের ক্ষমতা, জীবিকা ও নাগরিকত্বের একটি বৃহত্তর প্রশ্ন। হোপ মার্কেটের হকাররা দাবি করেছেন, তারা ১৭ থেকে ২৫ বছর ধরে মিরপুর-১০-এর ফুটপাতে ব্যবসা করছেন। ডিএনসিসির ভাষায় এটি ‘অবৈধ দখল’ থেকে ফুটপাত ‘উদ্ধার’ কিন্তু হকারদের কাছে এ ফুটপাত ছিল বহু বছরের কর্মস্থল, বাজার ও টিকে থাকার উপায়। প্রশ্ন হলো— যদি এটি অবৈধ ছিল, তবে কেন তা এতদিন টিকে ছিল? আর কেন গুলশান বা বনানীর মূল সড়কে একই ধরনের দখল...