এক দেশে খনির গভীর থেকে উঠছে কয়লা। অন্য দেশে জ্বলছে বিদ্যুৎকেন্দ্র। ধোঁয়া উঠছে ক্রেতার আকাশে, কিন্তু মুনাফা যাচ্ছে বিক্রেতার ঘরে। এতদিন জলবায়ু বিপর্যয়ের দায় মাপা হতো মূলত যেখানে জ্বালানি পোড়ানো হয়, সেই দেশের হিসাবে। নতুন গবেষণা উল্টে দিয়েছে সেই চেনা খাতা। প্রশ্ন তুলেছে, ধোঁয়ার দায় কি শুধু আগুন জ্বালানো মানুষের, নাকি জ্বালানি বিক্রেতারও?মঙ্গলবার (১৭ নভেম্বর) দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ১৮৫০ থেকে ২০২৫ সাল পর্যন্ত জীবাশ্ম জ্বালানি রপ্তানির তথ্য বিশ্লেষণে ইতিহাসের সবচেয়ে বড় কার্বন নিঃসরণ রপ...