বাংলা নাটক ও চলচ্চিত্রের পরিচিত মুখ অভিনেতা সোহেল খান আর নেই। গতকাল মঙ্গলবার সকালে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ হলে ৬৬ বছর বয়সে মারা যান এই তারকা। তাকে নিয়ে বলেছেন অভিনেতার ঘনিষ্ঠ পরিচালক রেদওয়ান রনি
সোহেল ভাইয়ের সঙ্গে আমার কাজের সম্পর্ক শুরু ‘হাউজফুল’ দিয়ে। আমি ও ইফতেখার আহমেদ ফাহমি যখন ‘হাউজফুল’ নির্মাণ করি, তখন সোহেল ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে কাজ করার সুযোগ হয়। তার ব্যক্তিত্বও ছিল মজার। যে ধরনের চরিত্রে অভিনয় করতেন, বাস্তব জীবনেও তেমনই হাসিখুশি ছিলেন। কাজ করতে করতে একটা পারিবারিক সম্পর্ক গড়ে উঠ...