বিয়ের অনুষ্ঠানে একটি রুচিসম্মত ডালা সবারই চাই। কিন্তু একটি বিয়ের ডালা তৈরি করতে লাগে সময়, ধৈর্য আর যত্ন। বাঁশ, বেত, কাপড় আর নানা সাজসজ্জার উপকরণ দিয়ে তৈরি প্রতিটি ডালায় থাকে কারিগরের নিজস্ব ভাবনা। কারও বিয়ের আয়োজনকে সুন্দর করে তোলার জন্য যে ডালা তৈরি হয়, সেটিই আবার একজন নারীর সংসারে আয়ের পথ খুলে দিতে পারে। মুন্সীগঞ্জ জেলার হাঁসাড়ার সুমি দাসের জীবনে এই শিল্পের অর্থ ঠিক এমনই। ঘরের কাজ আর সন্তানকে বড় করে তোলার ব্যস্ততার মধ্যেও নিজের হাতে তৈরি পণ্যের মধ্য দিয়ে তিনি খুঁজে নিয়েছেন এগিয়ে যাওয়ার পথ।বাং...