গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে সাতটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে কয়েক দিন ধরে চলা বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের ঘটনায় শিল্পাঞ্চলে অস্থিরতা বাড়ছে।এর মধ্যেই আজ রবিবার সকালেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক ও পল্লীবিদ্যুৎ এলাকায় শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা গেছে। অন্যদিকে চন্দ্রা বাসস্ট্যান্ড এলাকায় একটি বাস ও ফুটপাতের কয়েকটি দোকানে অগ্নিসংযোগে...