কারখানার ছাদ আর শিল্পাঞ্চলের সড়ক বিভাজক এখন শুধু অবকাঠামো নয়; একেকটি বিদ্যুৎকেন্দ্র। দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের বিভিন্ন কারখানার ছাদে এরই মধ্যে স্থাপন করা হয়েছে ৬৪ মেগাওয়াট সৌরবিদ্যুৎ ব্যবস্থা। শুরু হয়েছে আরও ৪০ মেগাওয়াটের কাজ। আগামী ফেব্রুয়ারি-মার্চে নতুন ধাপের উৎপাদন শুরু হলে সক্ষমতা ১০০ মেগাওয়াট ছাড়িয়ে যাবে বলে আশা প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের।
এখন পর্যন্ত বেসরকারি উদ্যোগে যেসব শিল্পপ্রতিষ্ঠান পরিবেশবান্ধব সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বড় সাফল্য দেখিয়েছে, তাদ...