দুই
বছর আগে আলজেরীয় লেখক-সাংবাদিক কামেল দাউদের ‘দ্য ম্যোরসো ইনভেস্টিগেশন’
উপন্যাস পড়ে, কামুর আলজেরীয়
জীবন এবং সম্পর্ক নিয়ে
আরও জেনেছি। দাউদের একটা সাক্ষাৎকারে জানা
গেল, তার মতে, আলজেরিয়ায়
কামুকে কেউ মনে রাখেনি,
তিনি সেখানে কেউ নন। আরও
খুঁজতে খুঁজতে, ২০১৩ সালে কামুর
জন্মশতবর্ষ উপলক্ষে আমেরিকার ‘স্মিথসোনিয়ান’ ম্যাগাজিনে প্রকাশিত জশুয়া হ্যামারের লেখা একটা প্রতিবেদনে
কিছু তথ্য পেলাম, যা
পড়ে আমার মন খারাপ
হয়েছে, কারণ আমি কামুর
সাহিত্য ভালোবাসি। প্রতিবেদনে বলা হয়েছে, আলজেরিয়ার
শিক্ষাপ্রত...