পাঁচ বছর আগে যে কাবুলের বিমানবন্দরে দেশ ছাড়ার মরিয়া ভিড়, গুলির শব্দ আর অনিশ্চয়তা ছিল প্রতিদিনের দৃশ্য— আজ সেই শহরের রাস্তায় তুলনামূলক শান্তি। বোমা হামলা ও বড় সংঘাত অনেকটাই কমেছে। কিন্তু তালেবান শাসনের পাঁচ বছরপূর্তির মুহূর্তে সাধারণ আফগানদের কণ্ঠে অন্য এক আকুতি: কাজ চাই, শিক্ষা চাই, স্বাভাবিক ভবিষ্যৎ চাই। ২০২১ সালের ১৫ আগস্ট কাবুল দখল করে দ্বিতীয় দফায় ক্ষমতায় ফিরেছিল তালেবান। সে দিনটিকেই তারা ‘বিজয় দিবস’ হিসেবে পালন করে। কাবুলের দেয়ালে এখন ইসলামি শাসন ও তালেবানের বিজয়ের স্লোগান, রাস্তায় উড়ছে সাদ...