সৌদি আরবে পবিত্র কাবা ঘরের সামনে দাঁড়িয়ে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. সাদ্দাম হাওলাদার নামের এক নেতা। তিনি জিয়া সাইবার ফোর্সের বরিশালের আগৈলঝাড়া উপজেলা শাখার সহসভাপতি।
গতকাল সোমবার কাবা ঘরকে সাক্ষী রেখে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করেন সাদ্দাম। ওই পোস্টের মন্তব্যের ঘরে সাদ্দাম লিখেছেন, তার বাবা, চাচাসহ পরিবারের প্রায় ৯০ শতাংশ সদস্য দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনিও দীর্ঘদিন ধরে দলটির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন...