রাজধানীর কাফকরুল থানা এলাকায় যুবদল কর্মী ইউসুফ আলী ওরফে পারভেজকে গুলি করে হত্যার ঘটনায় মামলা হয়েছে। আজ শনিবার কাফরুল থানায় হত্যা মামলাটি করেছেন নিহতের ভাই। বিষয়টি নিশ্চিত করেছেন ওসি সাইফুল ইসলাম।ওসি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ওপেক্স গার্মেন্টসের সামনে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে তিনজন আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ইউসুফকে মৃত ঘোষণা করেন। বাকি দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছ...