আলমারির এক কোণে দীর্ঘদিন ধরে পড়ে আছে শীতের পোশাক। সোয়েটার, জ্যাকেট, শাল কিংবা কম্বল ব্যবহারের সময় খুব নিকটে। কিন্তু দীর্ঘদিন তুলে রাখা পোশাক সরাসরি গায়ে জড়িয়ে নেওয়া একেবারেই ঠিক নয়। এতে জমে থাকা ধুলাবালু, ছত্রাক, স্যাঁতসেঁতে গন্ধ কিংবা অ্যালার্জির উপাদান থেকে অস্বস্তি হতে পারে। তাই শীতের পোশাক বের করার আগে কয়েকটি বিষয়ে খেয়াল রাখা জরুরি।রোদে দিন পোশাকদীর্ঘদিন বন্ধ জায়গায় রাখা পোশাকে স্যাঁতসেঁতে গন্ধ হতে পারে। পোশাকের ধরন অনুযায়ী বাতাস চলাচল করে এমন জায়গায় মেলে দিন। কিছুক্ষণ হালকা রোদেও রাখা যায়।...