এতদিন আমরা শুনে এসেছি পুরনো গাড়ির কবরের কথা। এবার জানব পুরনো কাপড়ের কবর সম্মন্ধে। উত্তর চিলির আতাকামা মরুভূমি, যেখানে প্রতিবছর ফেলে দেওয়া হয় টন টন ব্যবহৃত পোশাক। যুক্তরাজ্যেই হোক বা উত্তর আমেরিকায়—পুরনো কাপড় রিসাইক্লিং ব্যাংকে দেওয়া হলে বাস্তবে একটি বড় সম্ভাবনা রয়েছে, সেসব পোশাকের উত্তর চিলির আ...