রংপুরের পীরগাছা উপজেলার কান্দিরহাট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের
এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া একমাত্র শিক্ষার্থীও পাস করতে পারেননি। কলেজ শাখায় ১২ জন
শিক্ষক কর্মরত থাকলেও একজন শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির পাঠদানের
মান ও শিক্ষার পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়
সচেতন ব্যক্তিরা।
জানা গেছে, এ বছর মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন সঞ্জীব
বর্মন। তিনি একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন। গত বছরও প্রতিষ্ঠানটি থেকে কেউ পাস করেননি।
টানা দুই ব...