বাংলাদেশ জামায়াতে
ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডের রায় নিয়ে প্রধান বিচারপতি জুবায়ের
রহমান চৌধুরীর নামে ভুয়া বক্তব্য প্রচার হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি
আজ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘সংক্ষিপ্ত রায়ে কাদের মোল্লাকে
ফাঁসি দেওয়া ছিল ইতিহাসের নিকৃষ্টতম ঘটনা’- এমন কথা প্রধান বিচারপতি
জুবায়ের রহমান চৌধুরী বলেননি।
মানবতাবিরোধী
অপরাধের একটি মামলার আপিল শুনানিতে প্রধান বিচারপতি এমন বক্তব্য দেন বলে আজ কয়েকটি
সংব...