ঝালকাঠির কাঠালিয়ায় এমবিএফ মনিরা ব্রিক ফিল্ডের ১২০ ফুট উচ্চতার অবৈধ চিমনি ও চুল্লি ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার দুপুরে বড় কাঠালিয়া এলাকায় এক্সকাভেটর দিয়ে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং আইন অমান্য করে ইট প্রস্তুত করায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কাঠালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল, ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল মাহমুদ।অভিযানে...