ফুড়ুৎ-ফুড়ুৎ কাঠবেড়ালির লেজখানা বেশ বড়,
চলাফেরায়
নেই কোলাহল; নেই কোনো ভয়ডরও।
মাথা
থেকে পা অবধি রঙধনু
রঙ সাজ,
শরীর
জুড়ে ডোরাকাটা; কী যে কারুকাজ।
নাদুসনুদুস
দেহখানা, চারটি কোমল পা,
সঙ্গী
পেলে গায় সংগীত— নিধাং
ধিতাং ধা।
তিড়িং
বিড়িং কাঠবেড়ালি লাফিয়ে বেড়ায় গাছে,
বউচি
খেলে ডালে ডালে আর
যে সুখে নাচে।
প্রিয়
খাবার পেয়ারা বাদাম কমলা কলা লিচু,
তরতরিয়ে
ওঠে গাছে— হোক না উঁচু-নিচু।
কাঠবেড়ালি
ভালোবাসে শহর-নগর গাঁ,
বন-বাদাড়ে হঠাৎ মেলে তুলতুলে
তার ছা।
কাঠবেড়াল...