ব্রিটেন জুড়ে মোবাইল ফোনে সিগন্যালের খোঁজে কেউ উঠছেন পাহাড়ে, কেউ আবার দুই হাত উঁচু করে আকাশের দিকে ধরে রাখছেন ফোন। কেউ ডাইনিং রুমে এদিক-ওদিক হাঁটছেন, রান্নাঘরের চেয়ারের ওপর স্থির হয়ে দাঁড়িয়ে কেউ বলছেন, ‘এখন কি আমার কথা শুনতে পাচ্ছেন?’ এরপরই আরেকটি কণ্ঠ, ‘একটু দাঁড়ান, এখানে সিগন্যালটা ভালো।’
বর্তমানে যুক্তরাজ্যের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের এক চিরচেনা দৃশ্য এটি। তারা মূলত দেশটির দিন দিন অবনতিশীল মোবাইল নেটওয়ার্ক ব্যবস্থার নির্মম শিকার, যা বিশ্বের অন্যতম শক্তিশালী এই অর্থনীতিকে প্রতিদ্বন্দ্বী দ...