পাঁচ দফা দাবিতে রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে চলছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ। ফলে পর্যটননির্ভর এই এলাকার হাজারো মানুষ বেকার হয়ে পড়েছেন। হোটেল-রিসোর্ট মালিক থেকে শুরু করে শ্রমিক— সবাই দিন গুনছেন। অপেক্ষা করছেন অবরোধ উঠে যাওয়ার। মৌসুমের শুরুতেই এই অনিশ্চয়তায় হতাশ শ্রমিক-মালিকরা সমস্যার দ্রুত সমাধান দাবি করলেন।
গতকাল মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ির চেঙ্গী স্কোয়ার মোড়ের পেট্রল পাম্পে কয়েকটি পিকআপ অলস বসে থাকতে দেখা গেল। এগুলো খাগড়াছড়ি থেকে সাজেক পর্যন্ত পর্যটক পরিবহন করে থাকে। এখন কাজ নেই, তাই বসে বসে মোবা...