প্রিয়খিচুড়ি মহোদয়,
আপনাকে নিয়ে বাঙালির আবেগের শেষ নেই। অসুখে, বর্ষায়, বিয়োগান্তে, আনন্দে— সবখানেই আপনার অবাধ বিচরণ। কিন্তু আপনার জনপ্রিয়তার সুযোগ নিয়ে কেউ যে পারিবারিক সম্পর্কের মধ্যে গোলাবারুদের ব্যবসা খুলে বসবে, তা ভাবিনি।
আমরা জানি, এ দেশে অনেক বিরোধেরই নিষ্পত্তি হয় শক্তি প্রদর্শনের মাধ্যমে। জমি নিয়ে বিরোধ হলে লাঠি, প্রেম নিয়ে বিরোধ হলে চাপাতি, রাজনৈতিক বিরোধ হলে পিস্তল। এবার মেন্যুতে যুক্ত হলো খিচুড়ি। আগামীতে হয়তো পোলাওয়ে কিশমিশ কম পড়লে সংঘবদ্ধ বাহিনী নামবে, গরুর মাংসে আলু বেশি হলে জারি...