সৈয়দ
মুজতবা আলীর প্রথম বিদেশ
ভ্রমণ আফগানিস্তানে। সেখানে তার প্রথম চাকরি।
কলেজে অধ্যাপনার।
কল্পনা
করুন দৃশ্যটা। ১৯২৭ সাল। শান্তিনিকেতন
থেকে বিএ পাস করা
২৩ বছরের এক তরুণ প্রথম
পা রাখছে দেশের বাইরে। হাওড়া থেকে পেশোয়ার পর্যন্ত
দীর্ঘ ট্রেনযাত্রা। তারপর সড়কপথে খাইবার গিরিপথ পেরিয়ে কাবুল। ট্রেন একবার বাংলা অঞ্চলের বাইরে বেরোতেই জানালাপথে অচেনা এক ভূ-দৃশ্যের
দিকে তাকিয়ে থাকেন মুজতবা। তখনো তিনি জানেন
না, এটা তার জীবনে
এক বিশেষ যাত্রা। এটা শুধুই বাংলার
বাইরে পা রাখা নয়,
এ তার ভবঘুরে অনিকেত...