প্রথম দেখায় অনেকেই বিস্মিত হয়। মনে হয় যেন সবুজ কোনো পিরামিডের সামনে এসে দাঁড়িয়েছে। এত ছায়া আর এত মায়া ওখানে। বিশেষ করে গাছটির নিচে দাঁড়িয়ে ওপরের ডালপালাগুলোর দিকে তাকালে মনে হবে একটার পর একটা ডাল সমান্তরালে প্রজাপতির মতো ডানা মেলেছে।
নারী জাগরণের অগ্রদূত রোকেয়ার জন্মভিটা রংপুরের মিঠাপুকুরের পায়রাবন্দের বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্রের নান্দনিক পুকুরঘাটে প্রথম দেখা পাই গাছটির। শুনেছি ঢাকার নিউ মার্কেটে ফলের মৌসুমে ৮০০ টাকা কেজিতে বিক্রি হয়। বাংলাদেেশর পূর্বাঞ্চল বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি,...