অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে নীরবে কাজ করে যাচ্ছেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আব্দুল্লাহ আল কাইয়ুম। নিজের সুখ-স্বাচ্ছন্দ্যের চেয়ে মানুষের মুখে হাসি ফোটানোই যেন তার জীবনের অন্যতম লক্ষ্য।
১৯৮৬ সালের ৫ সেপ্টেম্বর কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নে জন্ম নেন আব্দুল্লাহ আল কাইয়ুম। ম্যানেজমেন্ট বিষয়ে এমবিএস ডিগ্রির পর আরিয়ান ফ্যাশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানে কাজ শুরু করেন জেনারেল ম্যানেজার হিসেবে। কিন্তু তার মাথায় সবসময় থাকত কীভাবে অসহায় মানুষের সেবা কর...