পরিবেশগত কোনো অনুমোদন ছাড়াই ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বানাই গ্রামে কাঠ পুড়িয়ে বাণিজ্যিকভাবে তৈরি হচ্ছে কয়লা। চেঁচরীরামপুর ইউনিয়নের তফসেরের খেয়াঘাটের পশ্চিমপাড় থেকে উত্তর দিকে বাকার খালের পাশে চলছে এ কার্যক্রম। এটি পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলছেন আশপাশের বাসিন্দারা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সেখানে প্রায় ৫০টি চুল্লি স্থাপন করে নিয়মিত কাঠ পোড়ানো হচ্ছে।
কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার জানালেন, কাঠ পুড়িয়ে বাণিজ্যিক উপায়ে কয়লা...