বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধে এ বার নদীপথেও কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জে বিএসএফের ৭৪ নম্বর ব্যাটালিয়নের ছাউনিতে দীপাবলি উদ্যাপন করতে গিয়ে রবিবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, ইছামতী নদীর প্রায় ৭১ কিলোমিটার অংশে বেড়া দেওয়ার পরিকল্পনা রয়েছে। রাজ্যের সেচ ও জলপথ দফতর, কেন্দ্রীয় বিভাগের সঙ্গে আলোচনা করে প্রকল্পের রূপরেখা চূড়ান্ত করবে।বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্তের দৈর্ঘ্য প্রায় ২,২১৭ কিলোম...