একসময় স্থানীয় বাজারেই সীমাবদ্ধ ছিল গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বির্তুল গ্রামের কাঁকরোল। এখন সেই কাঁকরোল যাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। রপ্তানির সুযোগ তৈরি হওয়ায় লাভবান হচ্ছেন গ্রামের কৃষকরা। নিরাপদ ও বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য পরিচিত এই গ্রামের কৃষিতে তৈরি হয়েছে নতুন সম্ভাবনা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বালু নদীর পাড়ঘেঁষা বির্তুল গ্রামের বিভিন্ন জমিতে বাঁশ ও সুতার মাচায় ছড়িয়ে আছে কাঁকরোলের লতা। ভোর থেকেই পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি ভালো মানের কাঁকরোল...