শ্রদ্ধেয়
বড় ভাই,
আসসালামু আলাইকুম। পত্রিকার খবরটা দেখলাম। মোহাম্মদপুরে আমাদের এক ওয়ার্ডের যুগ্ম সম্পাদক নাকি নিষিদ্ধ দলের চার নেতাকে ১০ ঘণ্টা আটকাইয়া রাখিয়া নির্যাতনের পর ৪ লাখ ১০ হাজার টাকা আদায় করিয়াছেন। অতঃপর আহত অবস্থায় পুলিশের হাতে সোপর্দ করিয়াছেন। খবরটা পড়িয়া আমার বুক গর্বে ভরিয়া উঠিল, যদিও সাংবাদিকরা এমনভাবে সংবাদটি পরিবেশন করিয়াছেন, যেন আমাদের ভাইটি অপরাধজগতের এক ক্ষুদ্র সংস্করণ।
বড় ভাই, আপনি তো জানেন, দেশে শিক্ষিত বেকারের সংখ্যা কত! চাকরি নাই, ব্যবসার পুঁজি নাই, সরকারি চাকরিতে নিয়োগের ব...