একটি ঐতিহ্যবাহী শহরের ইতিহাস শুধু তার স্থাপনায় নয়, সংরক্ষিত থাকে বইয়ের পাতায়ও। শত শত বছরের সেই ইতিহাসকে আগলে রেখেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি।১৯০৪ সালে প্রতিষ্ঠিত এ পাঠাগারের নাম ছিল ‘চিটাগাং মিউনিসিপ্যাল লাইব্রেরি’। শুধু চট্টগ্রামের নয়, দেশের অন্যতম প্রাচীন পাবলিক লাইব্রেরি এটি। সমৃদ্ধ এই পাবলিক লাইব্রেরির নাম এখন ‘মাহবুব উল আলম চৌধুরী’র নামে। তিনি হলেন মহান একুশের প্রথম কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসি দাবি নিয়ে এসেছি’র রচয়িতা।প্রথমে আন্দরকিল্লায় পৌরসভার কার্যালয়ে প্রতিষ্ঠিত এই গ্রন্...