৭ নভেম্বর, দিন একটিই, কিন্তু এর রয়েছে নানা মাত্রা।
সব কিছু পেরিয়ে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে আছে দিনটি। এই দিনেই
রাষ্ট্রক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন মুক্তিযুদ্ধের সমরনায়ক জিয়াউর রহমান। তারপর
রাষ্ট্রপ্রধানের পদে আসীন হওয়ার মধ্যদিয়ে বাংলাদেশের রাজনীতিতে স্থায়ী একটি আসন হয়ে
যায় তার।
স্বাধীনতার চতুর্থ বছরে এসে দেশের রাজনীতিতে ঝড়
বয়ে যায়। শুরুটা হয়েছিল জানুয়ারি মাসে সংবিধানের চতুর্থ সংশোধনীতে। পরের মাসে বাকশাল
গঠনের মধ্যদিয়ে একদলীয় শাসনব্যবস্থার পথে হাঁটতে শুরু করে বাংলাদেশ।
ছ...