ভারতের কর্ণাটকে
ভোটার তালিকা সংশোধন ঘিরে এবার নতুন বিতর্ক। বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায়
রাজ্যের ৬৪টি বিধানসভা কেন্দ্রে ৮ লাখ ৮০ হাজারের বেশি মুসলমান ভোটারের নাম বাদ পড়েছে
বলে অভিযোগ। এ ঘটনায় নির্বাচন কমিশনের কাছে জবাব চেয়েছে কর্ণাটক রাজ্য মুসলিম ওক্কুটা
(কেআরএমও)। নিউজ পোর্টাল ‘দ্য অবজারভার পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী, নির্বাচন কমিশনের
বুথভিত্তিক তথ্য বিশ্লেষণ করেছে রাজনৈতিক গবেষণা সংস্থা ‘সংকল্প’। সেই বিশ্লেষণের ভিত্তিতেই
এই পরিসংখ্যান সামনে এনেছে কেআরএমও।
সংগঠনের দেওয়া
হিসাব বলছে,...