২০২২
সালের কন্নড় সিনেমা ‘কান্তারা’র কাহিনি ও
পরিচালনা দুটোই ঋষভ শেঠির। এর
মূল চরিত্রেও অভিনয় করেছেন তিনি। ভারতের কর্ণাটকের উপকূলের লোকবিশ্বাস ‘ভূত কোলা’ নিয়ে
বানানো এই সিনেমার বাজেট
ছিল খুবই কম, কিন্তু
তার পরও এটি পুরো
ভারতে সুপারহিট হয়ে যায়।
গল্পে
দেখা যায়, এক রাজা
জঙ্গলে ঘেরা এক গ্রামে
এসে একটা দেবশিলা দেখতে
পান। গ্রামের লোকেরা ওটাকে ‘দৈব’ বলে পূজা
করে। রাজা শিলাটা চান,
বদলে গ্রামবাসীকে জমি দিয়ে দেন।
কিন্তু পরে সেই জমি
ফেরত নেওয়ার লোভ রাজার বংশধরদের
মাথায় চেপে...