হবিগঞ্জের বাহুবলের পশ্চিম ভাদেশ্বরে করাঙ্গী নদীর ওপর একটি স্থায়ী সেতু না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ৯ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। স্বাধীনতার পর থেকেই সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। দীর্ঘ ২৬ বছর ধরে জনপ্রতিনিধি, মন্ত্রী-এমপিসহ বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন-নিবেদন করেও মেলেনি সেতু। ফলে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই হয়ে উঠেছে নদী পারাপারের একমাত্র ভরসা।বর্তমানে স্থানীয়দের নিজস্ব অর্থায়নে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পার হচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক, কৃ...