ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠান সর্বত্র একক ভ্যাট ও করপোরেট করহার বাস্তবায়ন চায় আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। এ ছাড়া সদ্য ঘোষিত বাজেটে সরকার যে কর ছাড় দিয়েছে, এতে রাজস্ব আয় কী পরিমাণ কমতে পারে, সেটিও জানতে চাওয়া হয়েছে।
সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে বৈঠকে উঠে আসে এসব তথ্য। বৈঠকে এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব এবং বাজেট প্রণয়নের দায়িত্বে থাকা তিন অনুবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে আইএমএফ প্রতিনিধিদল বৈঠক করে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে। বৈ...