কিছু সিনেমা কেবল গল্প বলে না,
অচেনা ইতিহাসের দিকে তাকানোর চোখও তৈরি করে দেয়। উলি এডেলের The Baader Meinhof
Complex আমার জন্য তেমনই একটি সিনেমা। এটি দেখতে দেখতে মনে হয়েছিল, আমাদের রাজনৈতিক
ইতিহাসেও কি এমন কোনো চরিত্র আছেন, যাদের জীবন, বিশ্বাস, বিদ্রোহ, প্রেম ও পরিণতিকে
একই ধরনের প্রশ্নের মধ্য দিয়ে বোঝা যায়?
বাংলাদেশের রাজনীতিতে এমন কাউকে
খুঁজতে গিয়ে প্রথমে সিরাজ সিকদার কিংবা সর্বহারা পার্টি সম্পর্কে আমার ভাসা-ভাসা ধারণার
বাইরে যাওয়ার সুযোগ ছিল না। পরে হাতে আসে মহিউদ্দিন আহমদের ‘লাল সন্ত্রাস: সির...