ইঞ্জিনচালিত নৌকার খটখট শব্দ, নৌকাটি দক্ষিণ গফরগাঁও উপজেলার নিগুয়ারি ইউনিয়নের সুতারচাপর ঘাট থেকে নিগুয়ারি বাজার ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে। নৌকায় অর্ধশতাধিক শিক্ষার্থী, সঙ্গে কয়েকজন গ্রামবাসীও। নিগুয়ারি বাজার ঘাটের পাড়েই নিগুয়ারি সাইদুর রহমান উচ্চবিদ্যালয়, শতবর্ষী নিগুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় আর ক্যাপ্টেন (অব.) গিয়াস উদ্দিন আহম্মেদ কলেজ।
নৌকা ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গে হুড়মুড়িয়ে নেমে স্কুল -কলেজের দিকে ছুটল শিক্ষার্থী আরিফ, শুভ, ইসরাত ও...