সংরক্ষণের অভাবে ধ্বংসের মুখে পড়েছে নাচোল বিদ্রোহ ও তেভাগা আন্দোলনের নেত্রী কমরেড ইলা মিত্রের ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামের রায়পাড়ার পৈতৃক ভিটাবাড়ি। স্থানীয়ভাবে ‘রায়বাড়ি’ নামে পরিচিত এই ঐতিহাসিক বাড়িটির অনেক অংশ ভেঙে পড়ছে, আর প্রাচীন চুন-সুরকির গাঁথুনি ও ঘেরা প্রাচীরের অংশবিশেষ দখলদারদের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্য, বাড়ির মূল ভবনের বেশ কয়েকটি কক্ষ ভেঙে পড়েছে, নষ্ট হয়ে গেছে বাড়ির সীমানা প্রাচীরের অনেক অংশও।শৈলকুপা শহর থেকে ১৩ কিলোমিটার দূরের বাগুটিয়া গ্রা...