দাসপ্রথায় নিজেদের ঐতিহাসিক ভূমিকার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়ার সম্ভাবনা বিবেচনা করছে ব্রিটেন। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম জানিয়েছেন, এ বিষয়ে তিনি আলোচনার জন্য প্রস্তুত। ভারতসহ ৫৬টি দেশের জোট কমনওয়েলথের শীর্ষ সম্মেলনের আগে তার এই মন্তব্য ব্রিটেনের ঔপনিবেশিক অতীত এবং দাসবাণিজ্যের দায় নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।একই সময়ে অ্যান্টিগায় কমনওয়েলথ নেতাদের সামনে দেওয়া ভাষণে ট্রান্সআটলান্টিক দাসবাণিজ্যের দীর্ঘস্থায়ী যন্ত্রণা নিয়ে কথা বলবেন রাজা তৃতীয় চার্লস। বাকিংহাম প্যালেস জানিয়েছে, অতীতের লজ্...