প্রায় আড়াই বছর পর আবারও মঞ্চে ফিরছে প্রাঙ্গণেমোরের নাটক ‘অভিনেতা’। এবার নতুন ভাবনা ও উপস্থাপনায় এর প্রদর্শনী
হবে। ঢাকার বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে আগামী
৩১ অক্টোবর সন্ধ্যা ৭টায় উপভোগ করা যাবে নাটকটি। এতে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা
আফরোজ ও সবুক্তগীন শুভ।
কবি জীবনানন্দ দাশ বলেছিলেন, ‘সকলেই কবি নয়, কেউ কেউ কবি’। একই ভাবনার উত্তরাধিকার হিসেবে ‘অভিনেতা’ নাটকে বলা হয়েছে—
সকলেই অভিনেতা, কেউ কেউ শিল্পী। প্রাঙ্গণেমোরের ‘অভিনেতা’
শুধু একজন অভিনেতা বা বিনোদনকর্মী নয়,...