জনপ্রিয় সংগীত পরিচালক ও সুরকার ইবরার টিপু দুই বছর ধরে কিডনি ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। যুক্তরাষ্ট্রে তার চিকিৎসা চলছে। এরই মধ্যে কিছুদিন আগে তার ব্রেন সার্জারিও হয়েছে। দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বর্তমানে তিনি বাসায় ফিরেছেন।ইবরার টিপুর শারীরিক অবস্থার কথা জানিয়ে গীতিকার কবির বকুল তার ফেসবুক পোস্টে সবার কাছে দোয়া চেয়েছেন। সেখানে তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন ইবরার টিপুকে পরিবারের সদস্যরা অনেকটা জোর করেই বাসায় নিয়ে এসেছেন।কবির বকুল লিখেছেন, ‘আমার ভাই, আমাদের সবার প্রিয় সংগীত পরিচাল...