১.
তুমি
না হয় শ্রাবণ চেন,
আমি চিনি বর্ষা
আমি
হলাম শ্যামলা গোছের তুমি না হয়
ফর্সা
কফিশপে
বৃষ্টি দেখে
কী লাভ বলো গল্প
লেখে
তারচে’
চলো হাঁটতে থাকি একটা ছাতাই
ভরসা।
২.
কালিদাসকে
মেইল করেছি, দাও না মেঘের
ছন্দ
বৃষ্টিধারা
জলের সাথে ভাসুক মনে
দ্বন্দ্ব
মেঘদূতকে
কাছে ডেকে
একটা
নতুন কাব্য লেখে—
কয় কালিদাস, অনলাইনে মেঘের এন্ট্রি বন্ধ।
৩.
বর্ষা
ঋতুর বর্ণমালায় বৃষ্টি আনে জল
জলের
ভেতর সাত জনমের সৃষ্টি
কোলাহল
এমন
দিনে ঘুমাও যদি
জাগবে
না আর শুকনো নদী
কেমন
ত...