‘এখনই দেশ ছাড়ো। না হলে কফিনে ফিরতে হবে’— কথাগুলো শুনে প্রথমে বিশ্বাসই করতে পারেননি কাউঙ্গা নিয়িরেন্ডা। ১৬ বছর ধরে দক্ষিণ আফ্রিকাতেই তার বসবাস। মালাউই থেকে এসে জোহানেসবার্গের এক উপশহরে মালী হিসেবে কাজ করেন। কিন্তু জুনের শুরুতে দুই ব্যক্তি তার বাড়িতে এসে স্পষ্ট হুমকি দিয়ে যায়— ৩০ জুনের মধ্যে দেশ ছাড়তে হবে, না হলে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে।
নিয়িরেন্ডার গল্প এখন আর ব্যতিক্রম নয়। দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়ছে অভিবাসীবিরোধী আন্দোলন। বিদেশিরা স্থানীয়দের কাজ কেড়ে নিচ্ছ...