আমি মন্ত্রী নই, আলোচক নই, কূটনীতিকও নই। আন্তালিয়ায় কপ৩১ সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের যে পাট প্যাভিলিয়নটি আছে, আমি সেখানে আছি একজন ছোট পাট উদ্যোক্তা হিসেবে। আমার পরিচয় এটুকুই যে, আমি এই আঁশ দিয়ে পণ্য বানাই এবং ইউরোপসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে পাঠাই। ঠিক সেই জায়গা থেকেই এখানে এসে একটা কথা বারবার মনে হচ্ছে, যা ঢাকায় বসে কোনোদিন এভাবে মনে হয়নি। আমরা পাটকে নিয়ে যত কথা বলি, তার একটিও পৃথিবীর হিসাবের খাতায় লেখা নেই।
পৃথিবীর একেবারে প্রথম অনুমোদিত কার্বন পরিমাপ পদ্ধতিটি পাস হয়েছে গত বছরের...