রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী ‘১৩তম বাংলাদেশ ইয়ার্ন, ফেব্রিক্স অ্যান্ড এক্সেসরিজ শো ২০২৬’এবং ‘বাংলাদেশ টেক্সকেম এক্সপো ২০২৬’ শুরু হয়েছে। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে বৃহস্পতিবার থেকে আন্তর্জাতিক এই যৌথ প্রদর্শনী আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। দেশের তৈরি পোশাক (আরএমজি) খাতের প্রস্তুতকারক, রপ্তানিকারক, বায়িং হাউস ও ফেব্রিক প্রসেসরদের সঙ্গে আন্তর্জাতিক সরবরাহকারীদের সরাসরি মেলবন্ধন তৈরি করাই এই প্রদর্শনীর মূল উদ্দেশ্য।এব...