দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে স্থাপন
করা অত্যাধুনিক কনটেইনার মোবাইল স্ক্যানিং মেশিন দীর্ঘদিন ধরে অচল পড়ে রয়েছে। গুরুত্বপূর্ণ
এ যন্ত্র ব্যবহার করতে না পারায় একদিকে আমদানি পণ্যের নিরাপত্তা পরীক্ষা ব্যাহত হচ্ছে,
অন্যদিকে মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এতে চোরাচালান প্রতিরোধের
সক্ষমতা নিয়ে উদ্বেগের পাশাপাশি পণ্য খালাসে বাড়তি ভোগান্তিতে পড়ছেন ব্যবসায়ীরা। দ্রুত
স্ক্যানারটি সচল করার দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারীরা।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বেনাপোল স্থ...